বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েবঙ্গভবনে প্রবেশ করতে পারেননি বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী

বঙ্গভবনে প্রবেশ করতে পারেননি বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী

অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে বঙ্গভবনে প্রবেশ করতে পারেননি বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী। হাতজোড় করে ক্ষমা চেয়ে বঙ্গভবনের গেট ছাড়েন মাহী বি চৌধুরী।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ভুয়া ধ্বনি এবং বাধার মুখে তিনি বঙ্গভবনের গেট থেকে ফেরত যেতে বাধ্য হন।

প্রতক্ষ্যদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে ব্যক্তিগত গাড়িতে বঙ্গভবনে প্রবেশের জন্য বাইরের গেটে আসেন মাহী বি চৌধুরী।

এ সময় তাকে দেখে বিক্ষুব্ধ হয়ে পড়েন বাইরে অবস্থান নেয়া বিএনপির নেতাকর্মীরা। তারা মাহীর গাড়ির সামনে দাঁড়িয়ে ‘ভুয়া ভুয়া’ ও ‘দালাল দালাল’ স্লোগান দিতে থাকেন। এ সময় বেশ কয়েকজন হাত দিয়ে তার গাড়িতে আঘাতও করেন। এ অবস্থায় মাহী গাড়িতে বসে হাতজোড় ক্ষমা প্রার্থনা করেন। পরে গাড়ি ঘুরিয়ে তিনি চলে যান।

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির সাবেক নেতা বদরুদ্দোজা চৌধুরীর ছেলে মাহী বি চৌধুরী বিএনপির একজন এমপি ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ