বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদইন্টারভিউস্বাধীনতার পর এবারই সবচেয়ে কম মনোনয়নপত্র জমা

স্বাধীনতার পর এবারই সবচেয়ে কম মনোনয়নপত্র জমা

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

স্বাধীনতার পর এবারই সবচেয়ে কম মনোনয়নপত্র জমা পড়েছে নির্বাচন কমিশনে। দশম জাতীয় জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য এ পর্যন্ত ১১২১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর এ সংখ্যা আরো কমতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। শুধু তাই নয়, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিরোধীদল বিহীন নির্বাচনেও এবছরের চেয়ে বেশি মনোনয়নপত্র জমা পড়েছিল। সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক সহিংসতার জন্য এত কম মনোনয়নপত্র জমা পড়েছে।

তফসিল অনুযায়ী সোমবার ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনের জন্য এ পর্যন্ত ১১২১ টি মনোনয়নপত্র জমা পড়েছে। যা অন্যান্য বারের তুলনায় অনেক কম।এর আগে প্রতিটি জাতীয় নির্বাচনে এবারের তুলনায় অনেক বেশি মনোনয়নপত্র জামা পড়েছিল।

আসন্ন জাতীয় নির্বাচনেই সবেচেয়ে কম মনোনয়নপত্র জমা পড়েছে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, ‘জমা পড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বলা যাবে। ইসি সূত্রে জানা গেছে, ১৯৭৩ সালে মনোনয়ন জমা পড়েছে ১২০৯ টি। ১৯৭৯ সালে এই সংখ্যা ছিল ২৫৪৭ টি। ১৯৮৬ সালে মনোনয়ন জমা পড়েছে ১৯৮০টি।

১৯৮৮ সালে জমা পড়েছে ১১৯২টি। ১৯৯১ সালের নির্বাচনে মনোনয়ন জমা পড়েছে ২৭৮৭ টি। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিরোধী দল বিহীন নির্বাচনেও মনোনয়ন জমা পড়েছিল ১৪৫০ টি। এরপর সব কয়টি নির্বাচন হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। ১৯৯৬ সালে সব দলের অংশগ্রহণেল নির্বাচনে ২৫৭৪টি মনোনয়ন জমা পরে। ২০০১ সালে মনোনয়ন জমা পড়েছিল ১৯৩৫টি। সর্বশেষ ২০০৮ সালের নির্বাচন কমিশনে মনোনয়ন জমা পড়েছিল ১৪৬৭টি।

আরও পড়ুন

সর্বশেষ