রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

চট্টগ্রামে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

চট্টগ্রাম নগরীতে সিআর সাজা গ্রেফতারি পরোয়ানাভুক্ত মোঃ আব্দুল গফুর রানা (৪০) নামে এক আসামিকে গ্রেফতার করেছে সদরঘাট থানা পু‌লিশ। র‌বিবার (২ জুন) থানা সূত্রে নি‌শ্চিত করা হয়, সদরঘাট থানাধীন আলকরণ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে আরো জানা যায়, গোপন সংবাদের ভি‌ত্তিতে সদরঘাট থানাধীন আলকরণ এলাকায় অভিযান চা‌লিয়ে দায়রা-৩৩০৫/২১, সিআর মামলা নং- ২৩৫/২১ এর পরোয়ানাভুক্ত ঐ আসামিকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে সদরঘাট থানার ও‌সি মোহাম্মদ ফেরদৌস জাহান জানান, গোপন সংবাদের ভি‌ত্তিতে অ‌ভিযান চা‌লিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ