International Maritime Organization (আইএমও) এর সেক্রেটারী জেনারেল Aresenio Dominguez শনিবার ০১ জুন ২০২৪ তারিখ বাংলাদেশ মেরিন একাডেমি সফর পরিদর্শন করেছেন। উক্ত সফর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার সাইদা মুনা তাসনীম, নৌপরিবহন অধিদপ্তরের মহাপচিালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম, বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ড্যান্ট কমডোর মাসুদুল করিম ছিদ্দিকী, এয়ারম্যান ট্রেনিং ইন্সটিটিউটের কমান্ড্যান্ট এয়ার কমডোর রহিম মাহমুদ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক, লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের মেরিটাইম কাউন্সিলর ক্যাপ্টেন কাজী এবিএম শামীম, নৌ-বানিজ্য দপ্তরের প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন সাব্বির মাহমুদ, মেরিন ফিশারিজ একাডেমির অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ হাসান, ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান, বাংলাদেশ মাচের্ন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মো: এনাম চৌধুরী, প্রান্তিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো: গোলাম সরওয়ার প্রমুখ। প্রথমে একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন আই কে তৈমুরের সভাপতিত্বে বাংলাদেশ মেরিন একাডেমির প্যারেড গ্রাউন্ডে সাদা পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্ভোধন, এনএমআই, ফিশারিজ একাডেমি ও অত্র একাডেমির ক্যাডেটদের সমন্বয়ে গার্ড অব অনার, কুচকাওয়াজ পরিদর্শন, সী-ফেয়ারার মেমোরিয়ালে পুষ্পস্থবক অর্পন, প্যাট্রেয়টিক হিলে বৃক্ষ রোপন, প্রশিক্ষণ স্থাপনা পরিদর্শন ও এ্যাডজুটেন্ট নৌপ্রকৌশলী গোলাম মোস্তফার পরিচালনায় একাডেমির অডিটোরিয়ামে Excellence in Maritime Leadership শীর্ষক সেমিনার, WMU ও IMLI গ্র্যাজুয়েট কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সবশেষে অফিসার্স ক্লাবে কেক কাটিং ও ভিজিটর্স বুকে স্বাক্ষর, ক্রেস্ট ও গিফট প্রদানের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।
বক্তারা বলেন-বাংলাদেশ আইএমও এর সি ক্যাটাগরির নির্বাচনে জয় লাভ করেন। আইএমও -এর সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশ নিরাপদ সমুদ্রযাত্রা ও সমুদ্র দুষণ কমানোর লক্ষে কাজ করছে। আজকের ক্যাডেটরা আগামী দিনের নৌ-সেক্টরের আলোক বর্তিকা। তারা দেশি-বিদেশী জাহাজে চাকুরী করে প্রচুর বৈদেশিক মুদ্রা অজর্নের পাশাপাশি বাংলাদেশকে নৌ-নেতৃত্বের মাধ্যমে আর্ন্তজাতিক পরিমন্ডলে পরিচয় করিয়ে দিবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. সাজিদ হোসেন, আতিকুর রহমান, খালিদ মাহমুদ, ফিরোজ মোস্তফা, লে: কমা: কাজী ইফতেখার হোসেন, হিমু বড়ুয়া, সাব্বির আলম চৌধুরী, আতিকুর রহমান চৌধুরী, সজল আহমেদ, আজিজুর রহমান, মোজাহেরুল ইসলাম, গৌতম দাশগুপ্ত, শফিকুল আলম, আসাদুজ্জামান, জিন্নাত আরা নাছরিন, মাহমুদ মিয়া, খায়রুল বাশার, আনোয়ারুল ইসলাম, আবু সাদত আমানুল্লাহ, প্রকাশ চন্দ্র দে ও মোহাম্মদ নেজাম উদ্দিন প্রমুখ।




