বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়একনেক সভায় ১৪ হাজার ৩৩৭ কোটি ৩৮ লাখ টাকার ১১ প্রকল্প অনুমোদন

একনেক সভায় ১৪ হাজার ৩৩৭ কোটি ৩৮ লাখ টাকার ১১ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৪ হাজার ৩৩৭ কোটি ৩৮ লাখ টাকার ১১ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ মে) শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত প্রকল্পসমূহ হলো-পানি সম্পদ মন্ত্রণালয়ের ২টি প্রকল্প যথাক্রমে চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলাধীন কর্ণফুলী নদী এবং সংযুক্ত খালসমূহের বিভিন্ন স্থানে ভাঙন রোধকল্পে তীর সংরক্ষণ কাজ প্রকল্প এবং দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী ও আনোয়ারা উপজেলায় টেকসই পানি ব্যবস্থাপনা প্রকল্প, খাদ্য মন্ত্রণালয়ের নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় ৪৮ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন চালের আধুনিক স্টিল সাইলো নির্মাণ প্রকল্প।

১. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ২. স্বাস্থ্যসেবা বিভাগ, ৩. স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, ৪. মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ৫. সমাজকল্যাণ মন্ত্রণালয়, ৬. দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ মোট ৬টি বিভাগের সমন্বয়কারী বিভাগ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের গুচ্ছ প্রকল্প এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর এ পানি শোধনাগার ও গভীর নলকূপ স্থাপন প্রকল্প।

অনুমোদিত প্রকল্পের মধ্যে সরকারি অর্থায়ন ৬ হাজার ৫৪১ কোটি ৫২ লাখ টাকা এবং বৈদেশিক অর্থায়ন ৭ হাজার ৮৭৯ কোটি ১৫ লাখ টাকা।

সভার কার্যক্রমে অংশগ্রহণ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান, ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ, যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।

আরও পড়ুন

সর্বশেষ