বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েআরও তিনটি উপজেলার নির্বাচন স্থগিত

আরও তিনটি উপজেলার নির্বাচন স্থগিত

আগামী ২৯ মে (বুধবার) অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনে আরও তিনটি উপজেলার নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৮ মে) নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, রিমালের প্রভাবের কারণে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ, কচুয়া, ও নেত্রকোনা খায়লিয়াজুরি উপজেলা নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত দিয়েছেন কমিশন।

ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় ও বিদ্যুৎ না থাকায় এ সিদ্ধান্ত হয়েছে।
আরও পড়ুন

সর্বশেষ