জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বদলি আদেশ দুই মাস অতিবাহিত হলেও এখনো বহাল তবিয়তে বাংলাদেশ টেলিভিশন -বিটিভিতে পরিচালক প্রশাসনের দায়িত্ব পালন করছেন আফসানা বিলকিস।
গত ১১ মার্চ ২০২৪ জনপ্রশান মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিটিভির পরিচালক প্রশাসন আফছানা বিলকিসকে পরিবেশ অধিদপ্তরের পরিচালক পদে বদলি করা হয়।
কিন্তু কোন অদৃশ্য কারনে তিনি এখনও বিটিভিতে বহাল তবিয়তে রয়েছেন তা নানা প্রশ্নের জন্ম দিয়েছে। একাধিক সূত্রে জানা যায়, বিটিভির চলমান এক নিয়োগ বাণিজ্য রয়েছে এর নেপথ্যে।
এ বিষয়ে বিটিভির মহাপরিচালক ড. জাহাঙ্গীর আলমের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি।
বদলি আদেশ হওয়া স্বত্তেও এখনো বিটিভির ওয়েবসাইটে পরিচালক প্রশাসন হিসেবে বিলকিসের নাম দেখা যাচ্ছে। শুধু তাই নয় সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মকর্তা -কর্মচারীদের মুঠোফোন নম্বর ওয়েবসাইটে দেখা গেলেও ব্যাতিক্রম একমাত্র বিটিভি।




