শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়নিরাপত্তাহীনতা ও আতঙ্কে ৩০ ডিসি

নিরাপত্তাহীনতা ও আতঙ্কে ৩০ ডিসি

নিরাপত্তাহীনতা ও  আতঙ্কের কথা জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি দিয়েছেন ৩০ জেলা প্রশাসক। জাতীয় নির্বাচনের আগে ও পরে যেন তারা নিরাপদে দায়িত্ব পালন করতে পারেন এ জন্য সেনা মোতায়েনেরও দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভুইঞা বলেছেন, ‘যেসব জেলার জেলা প্রশাসকরা এ ধরনের আশঙ্কা করছেন তাদের ওইসব জেলায়  রাখা হবে না।’

নিরাপত্তার বিষয়ে আশঙ্কা প্রকাশ করে  বুধবার ও  বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে ঢাকা, কক্সবাজার, রাজশাহী, বগুড়া, চট্রগ্রাম, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঠাকুরগাঁও,মানিকগঞ্জ, লক্ষীপুর, লালমনিরহাট, বরগুনা, পটুয়াখালী, গাজীপুর ,কিশোরগঞ্জ, নোয়াখালি, ময়মনসিংহসহ ৩০টি জেলার ডিসিরা ফোন  ও চিঠি দেন। নিরাপত্তা আশঙ্কায় অনেকে তাদের পরিবার-পরিজনকে নিরাপদ স্থানে পাঠিয়ে দিয়েছেন বলেও জানান।

একই উদ্বেগ জানিয়ে নিজ নিজ জেলা প্রশাসকদের চিঠি পাঠিয়েছেন বেশ কয়েকজন উপজেলা নির্বাহী কর্মকর্তাও। এসব উপজেলার মধ্যে রয়েছে সাভার, নবাগগঞ্জ ও দোহার, নাটোর জেলার বনপাড়া, বগুড়ার শেরপুর ও শাজাহানপুর।  বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রী পরিষদের উপসচিব মো: আব্দুল হাই জেলা প্রশাসকদের এ ধরনের চিঠি পাওয়ার কথা স্বীকার করলেও বিস্তারিত জানাতে রাজি হননি।

আরও পড়ুন

সর্বশেষ