শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়চট্টগ্রামে সোশ্যাল ইসলামী ব্যাংকের ‘‘বিজনেস রিভিউ মিটিং’’ অনুষ্ঠিত

চট্টগ্রামে সোশ্যাল ইসলামী ব্যাংকের ‘‘বিজনেস রিভিউ মিটিং’’ অনুষ্ঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংক- এর চট্টগ্রাম অঞ্চলের ‘‘বিজনেস রিভিউ মিটিং’’ ১৭ ফেব্রুয়ারি শহরের লা এ্যারিস্ট্রোক্রেসি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী  জাফর আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক  মুহাম্মদ ফোরকানুল্লাহ, আব্দুল হান্নান খান ও জনাব মোহাম্মদ হাবীবুর রহমান এবং চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান সৈয়দ মোহাম্মদ সোহেল। চট্টগ্রামের বিভিন্ন শাখার ম্যানেজার, অপেরেশন ম্যানেজার এবং উপশাখার ইনচার্জগণ সহ অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ সভায় যোগদান করেন। সভায় চট্টগ্রাম অঞ্চলের সার্বিক ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী  জাফর আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন যে, দেশের সুষম ও টেকসই প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য বন্দর নগরী চট্টগ্রামের ভূমিকা অপরিসীম। সোশ্যাল ইসলামী ব্যাংক এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আমদানি ও রপ্তানি বাণিজ্য, রেমিট্যান্স আহরণ, ডিপোজিটসহ ব্যাংকের বিভিন্ন সূচকে সোশ্যাল ইসলামী ব্যাংকের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এই ধারা অব্যাহত রাখতে তিনি সকলকে আরও মনোযোগী হয়ে কাজ করার আহবান জানান।

আরও পড়ুন

সর্বশেষ